
অনলাইন ডেস্ক:
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ মঙ্গলবার (২৬ আগস্ট) টেকনাফের সুলাইমানকে অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের দায়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন। রায় দেন বিচারক মোহাম্মদ ওসমান গণি।ভুক্তভোগী মহেশখালী মাতারবাড়ির একজন শিশু। কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সূত্র জানায়, পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করার পর সুলাইমান লাশ গুম করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণা কালে আদালত বলেন, এ ধরনের নৃশংস অপরাধ রাষ্ট্র ও সমাজে আতঙ্ক সৃষ্টি করে এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।



















এই post বিষয়ে আলোচনা করুন