
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও কুষপৌওলিকা দাহ করে বিএনপির নির্যাতিত কর্মীরা।২৫ আগস্ট বিকেল ৩ টায় বিএনপির নবগঠিত উপজেলা কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিরোধ। কমিটিতে পদ বঞ্চিতদের একাংশ আজ ঝাড়ু মিছিল ও কুষপৌত্তলিকা দাহ করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী তার অনুসারীদের নিয়ে পকেট কমিটি ঘোষণা করেছেন।“তারা দাবি জানায় এই কমিটি বাতিল করে অতি দ্রুত নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে।”আন্দোলনকারীরা অভিযোগ করেন, আগামী ৩০ আগস্ট জেলা বিএনপির সম্মেলনে হিলালীকে ভোট দেওয়ার শর্তে যাদেরকে কমিটিতে রাখা হয়েছে, সেটি দলীয় গণতন্ত্রের পরিপন্থী। তারা নতুন কমিটির প্রতি নিন্দা প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




















এই post বিষয়ে আলোচনা করুন