
হবিগঞ্জ প্রতিনিধি।
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাসেদ খাঁনসহ নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল বারী নোমানের নেতৃত্বে ৩০ আগষ্ট (শনিবার) রাতে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক লাঠিচার্জ করে। এসময় লাল টি সার্ট পড়নে এক ব্যক্তি ও বাহিনী সদস্যরা নুরুল হক নুরসহ নেতাকর্মীদের বেধড়ক ভাবে প্রাণে হত্যার উদ্দেশ্য পিটিয়ে গুরুত্বর আহত করে। এর প্রতিবাদে হবিগঞ্জে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সভাপতি আশরাফুর বারী নোমান তার বক্তব্য বলেন, বাংলাদেশের একটি বিশাল দলের প্রধান। যাকে সবাই চিনে। যিনি বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আতংক ছিলেন। রাষ্ট্র গঠনে যিনি সারা দেশে একটি দল গঠন করেছেন। গণ অধিকার পরিষদ সেই দলের প্রধানকে প্রাণে হত্যার উদ্দেশ্য নির্মমভাবে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি আওতায় আনার দাবি জানান। নতুবা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে রাজ পথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তখন সরকার সামাল দিতে পারবে না। তাই দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়




















এই post বিষয়ে আলোচনা করুন