
অনলাইন ডেস্ক:
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।শোভাযাত্রার পর স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অন্যান্য বক্তারা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লীন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন।অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




















এই post বিষয়ে আলোচনা করুন