
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ
হবিগঞ্জের বাহুবলে কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন ও খনন করে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন ও খনন করে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ৫’শ ঘনফুট কাদা মিশ্রিত বালু স্পট নিলামের মাধ্যমে ভ্যাট ও আয়করসহ ১৩হাজার ২শ ৫০ টাকা বিক্রি করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একদল পুলিশ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।



















এই post বিষয়ে আলোচনা করুন