
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা আটপাড়ায় (৮ সেপ্টেম্বর) রোজ সোমবার ৭ নং সুখারী ইউনিয়ন বাউসা বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সারা দেশে ইসলামি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে নিতে এরই অংশ হিসেবে আটপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সবার আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।উক্ত মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা ৩ আসন (আটপাড়া- কেন্দুয়া) বাংলাদেশ খেলাফত মজলিস এমপি পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান,তিনি তাঁর সুদীর্ঘ বক্তব্যে ইসলামী রাজনীতির মৌলিক দর্শন, সমসাময়িক সমাজে ইসলামি আদর্শ বাস্তবায়নের গুরুত্ব এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে গভীর আলোকপাত করেন।বিশেষ অতিথি, মাওলানা বোরহান উদ্দিন, আটপাড়া উপজেলা সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস।ডঃ হাফিজুর রহমান আটপাড়া উপজেলা নির্বাহী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস।
সভাপতি, হাফেজ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ খেলাফত মজলিস ৭ নং সুখারী ইউনিয়ন সভাপতি,এবং মাওলানা নুরে আলম সিদ্দিকী,বাংলাদেশ খেলাফত মজলিস ৭ নং সুখারী ইউনিয়ন সেক্রেটারি,আরো উপস্থিত ছিলেন, উক্ত ওয়ার্ডের সভাপতি, মাওলানা ত্বহা খান, মাওলানা আব্দুল আওয়াল,
আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাসভায় বক্তারা বলেন, ইসলামি চিন্তা-চেতনা ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জনতার অন্তর জয় করাই এখন সময়ের দাবি। সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করে তোলার ওপরও জোর দেওয়া হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন