
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মধ্যনগর উপজেলা চামরদানী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে অনুষ্ঠিত হয়েছে।দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ৩নং চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মেহেদী হাসান। সভার সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, মো. মোশাহিদ তালুকদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, টিটু রঞ্জন তালুকদার, মহিবুর রহমান মানিক, আব্দুল আলীম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, সদস্য সচিব সেফুল আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য তৌফিক খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, মেহেদী হাসান, আকাশ ও তুহিন।দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোটের ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন:সভাপতি: মো. আনোয়ার হোসেন, ২০৪ ভোটে বিজয়ী। মো. ওয়াশিল আহমেদ পেয়েছেন ১৭৩ ভোট এবং মো. রেজাউল হক পেয়েছেন ৪০ ভোট। নষ্ট হয়েছে ৭টি ভোট।সাধারণ সম্পাদক: মো. কামাল খন্দকার, ২৯০ ভোটে বিজয়ী। মো. শহীদুল ইসলাম পেয়েছেন ১২৪ ভোট। নষ্ট হয়েছে ১০টি ভোট।সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার মো. আবে হায়াত এবং সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল কাইয়ুম মজনু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন