
মদন নেত্রকোনা প্রতিনিধি(শেখ আসাদুজ্জামান মাসুদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে মদন উপজেলায় ত্রি-বার্ষিকী আমীরে জামায়াত নির্বাচন অনুষ্ঠিত।
১৭-১০-২৫ ইং (রোজ শুক্রবার) মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী,আটপাড়া ও কেন্দুয়া উপজেলাসহ সদস্য(রুকন) সম্মেলনে বাংলাদেশ আমীরে জামায়াত প্যানেলে অংশগ্রহণকারী ডঃ শফিকুর রহমান,অধ্যাপক মজিবুর রহমান এবং মিয়া গোলাম পরওয়ার এই তিন সদস্যের প্যানেলে অত্যন্ত সুশৃংখলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।এ সময় উপস্থিত মঞ্চে বক্তব্য রাখেন,মোঃ আব্দুল করিম,জেলা আমীর ও অঞ্চল সদস্য,ময়মনসিংহ।মাওঃ ছাদেক আহমদ হারিছ জেলা আমীর নেত্রকোনা।অধ্যাপক আল হেলাল তালুকদার,নেত্রকোনা-৪ আসন এমপি প্রার্থী মদন মোহনগঞ্জ খালিয়াজুরী।মাও: অলিউল ইসলাম মদন উপজেলা আমীর।সাবেক ভাইস চেয়ারম্যান মাও: রুহুল আমিন। উপজেলা নায়েবে আমীর রিয়াজউদ্দিন ইদ্রিস মাস্টার প্রমূখ।সবার বক্তব্যে একটা কথা পরিষ্কার ছিল আগামী জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক এটা চায়।দলের রুকনদের মাঠ পর্যায়ে গণসংযোগ চালু রাখতে হবে।তাহলে আগামী জাতীয় নির্বাচন ফলাফল জামায়াতে ইসলামীর পক্ষে আসবে।আমীরে জামায়াত নির্বাচন কেবল একজন নেতার নির্বাচন নয়,এটি ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ পথের দিশা নির্ধারণ।রুকনদের স্বাচ্ছন্দ্য ও গোপন ভোট প্রদানের মাধ্যমে,যোগ্যতম নেতৃত্বকে বেছে নেওয়ার সাংগঠনিক দায়িত্ব পালন করে।এই নির্বাচন স্বচ্ছতা,সততা এবং যোগ্যতার ভিত্তিতে,যেন রুকনের সম্মিলিত ইচ্ছাশক্তি ইসলামের পথে জামায়াতের লক্ষ্য পূরণে এক নতুন চৌম্বক শক্তি যোগায়।”






















এই post বিষয়ে আলোচনা করুন