
নওগাঁয় র্যাবের অভিযানে দুটি
আগ্নেয়াস্ত্র সহ যুবক আটক।
নওগাঁ জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র দুটি ওয়ান শুটারগান ও গোলাবারুদ সহ ১ জন সন্ত্রাসী যুবককে আটক করেন র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়,
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃতে সোমবার ২০ মার্চ পূর্বরাত দেরটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ সহ মোঃ সোহেল রানা ওরফে শামীম (৩২) নামের এক সন্ত্রাসী যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সোহেল রানা ওরফে শামীম হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার কুমাইগাড়ী দেওয়ানপাড়া গ্রামের
মোঃ আজগর আলী দেওয়ান এর ছেলে।
র্যাব আরো জানায়, আটককৃত
সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত। যেন কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে এজন্য। সে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছে। এছাড়াও সে অবৈধ অস্ত্র ওপেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।
সংবাদ লেখার সময় এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।




















এই post বিষয়ে আলোচনা করুন