• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

সুনামগঞ্জ ১আসনের সংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান রোকনের ত্রীয়ী ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন।

by Deshbangla Pratidin
November 2, 2022
in সিলেট
1
সুনামগঞ্জ ১আসনের সংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান রোকনের ত্রীয়ী ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন।

সুনামগঞ্জ ১আসনের নবগঠিত মধ্যনগর উপজেলা চত্বরে এডিবি’র বরাদ্দ থেকে কোন প্রকার টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমে ১০ লাখ টাকা ব্যায় দেখিয়ে মাত্র ৩লাখ টাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার আপন ভাই ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান রোকনের ছবি ব্যবহার করায় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির জনকের ছবি বাদ দিয়ে সরকারী টাকায় এমপি রতন ও তার ভাই উপজেলা চেয়ারম্যান রোকন এর ছবি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। নানান অনিয়ম, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ-১ আসনের বির্তকিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন আবারও আলোচনার শীর্ষে জেলা জুড়ে। সরকারী টাকায় নির্মিত মুর‌্যালে জাতির জনকের ছবি বাদ দিয়ে রতন-রোকনের ছবি সংযুক্ত করায় জাতির জনককে চরম অপমান কারী এমপি ও তার ভাইয়ের দৃষ্টান্তুমুলক শাস্তির দাবি জানিয়ে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য সাজেদা আহমেদ স্মারক লিপি দাখিল করেছেন। সাজেদা আহমেদ জানান, বঙ্গবন্ধুর ম্যুর‌ল স্থাপন না করেই এই ত্রীয়ী ম্যুর‌ালটি স্থাপনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুরুত্বহীন করার অপচেস্টাকারীদের আইনানুগ শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ম্যুর‌ালকেও বিকৃত করে রতন-রোকন ভ্রাতৃযুগলের প্রতিকৃতি সম্বলিত ত্রীয়ী ম্যুর‌াল নির্মান করেও প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার দৃষ্টতা প্রদর্শনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে।

মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিতোষ জানান, জাতির জনকের ছবি বাদ দিয়ে স্থানীয় এমপি ও তার ভাই অন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি । সেই সাথে বঙ্গবন্ধুকে তিরস্কারকারী এমপি রতন ও তার ভাই রোকনের ছবি সরানোসহ তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান জানান, ১০ লাখ টাকা ব্যয়ে এডিপি’র বরাদ্দ থেকে মধ্যনগর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ম্যুর‌াল তৈরীর নির্দেশনা ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ম্যুর‌ালের ছবি পরিবর্তন করা সম্ভব নয়। অন্য কাহারো ছবি ব্যবহার করা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন জানান, দুই ভাইয়ের ছবি স্থাপনে কোন পারমিশন নেওয়া হয়নি। বঙ্গবন্ধুর সাথে কোন তুলনা হয় না। বঙ্গবন্ধুর মুর‌্যালের সাথে অন্য কাহারো ছবি দেয়া যাবে না। এ বিষয়টি আমার জানা নাই। এখন জানলাম। আমি খোঁজ খবর নিব।

এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন এর বক্তব্য জানতে চাইলে তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.