• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  আওয়ামী লীগ ও যুবলীগের পৃথক কর্মসূচি,১৪৪ধারা জারি

by Deshbangla Pratidin
November 3, 2022
in রাজনীতি, সারাদেশ
0
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  আওয়ামী লীগ ও যুবলীগের পৃথক কর্মসূচি,১৪৪ধারা জারি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে একইদিন একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ ও উপজেলা যুব লীগের একাংশের কর্মসূচি আহ্বান করায় উপজেলার বাদশাগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ছয়টা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত রাজনৈতিক সবধরণের কর্মসূচি নিষিদ্ধ করে সেখানে ১৪৪ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ধর্মপাশা ও বাদশাগঞ্জ বাজারে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগসহ সংগঠনগুলোর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুইভাগে বিভক্ত রয়েছে। উপজেলার বাশাগঞ্জ বাজারে কাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন ও বিকাল চারটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। এই দুটি ইউনিয়নের সম্মেলন শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য সংগঠনটির নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। অপরদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আগামি ১১নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার বেলা দুইটার দিকে বাদশাগঞ্জ বাজারে এক প্রস্তুতি সভা ডাকা হয়। এ নিয়ে আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার ও যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগের স্ংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে গত ৩১অক্টবর বিষয়টি উপজেলানিবার্হী কর্মকর্তা কে  লিখিতভাবে অবগত করেন। ওই দুটি পক্ষ একই সময়ে একই দিন একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার ঘোষণা দেওয়ায় সংঘর্ষ ও জানমালের নিরাপত্তার কথা ভেবে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ছয়টা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ধারা জারি করে উপজেলা প্রশাসন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট. মুনতাসির হাসান বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ একইদিন একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার সংঘর্ষ এড়াতে এবং জানমালের নিরাপত্তার কথা ভেবে শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.