
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
আপন পিতার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী কন্যা (১৪) এমন ঘৃণ্য অভিযোগে বাবা মো. জিল্লুর রহমান(৪৮) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) -১৪ সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (১৬ মে) ভোররাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করে ঐ পাষণ্ড পিতা কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০২২ ইং বছরের ৫ নভেম্বর সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকার জিল্লুর রহমান নামের এক ব্যাক্তি তার নিজ বসত ঘরে তার আপন মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক বাবা এই ঘটনা কাউকে না বলার জন্য সে তার ভুক্তভোগী মেয়েকে ভয় দেখায়। ধর্ষণের শিকার মেয়ে ভয়ে কাউকে কিছু না বলার সুযোগে ধর্ষক বাবা মেয়েকে টানা ছয় মাস একাধিকবার ধর্ষণ করে।
র্্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান সংবাদ মাধ্যম কে জানান, ধর্ষণের ফলে মেয়েটির শারীরিক পরিবর্তন ঘটলে উক্ত বিষয়টি মেয়েটি তার পরিবারের অন্যান্য সদস্যদের কে উক্ত ঘটনাটি জানায়। পরে ওই মেয়ের বড় ভাই তাকে নিয়ে গিয়ে আল্ট্রাসনোগ্রাফ করায়। আল্ট্রাসনোগ্রাফের রিপোর্টে ধরা পড়ে ভুক্তভোগী ঐ মেয়ে ২৭ থেকে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হবার বিষয়টি জানার পর সোমবার (১৫ মে) মেয়ের বড় ভাই কিশোরগঞ্জ মডেল থানায় তার বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনেএকটি মামলা দায়ের করেন।
এই ঘৃণ্য ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলে র্্যাব সদস্যরা আসামিকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আসামির অবস্থান নিশ্চিত করে র্্যাব সদস্যরা এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র্্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জিল্লুর রহমান তার আপন নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। র্্যাব জানায় আটক জিল্লুর রহমানকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ দাউদ সংবাদ মাধ্যম কে জানান জিল্লুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।






















এই post বিষয়ে আলোচনা করুন