
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুভাষচন্দ্র হাওলাদার বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (১৯ জুলাই) বিকাল ৩টায় সাংবাদিক ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ (বামনা -পাথরঘাটা -বেতাগী) আসন থেকে দলীয় মনোনয়ন বিষয় তুলে ধরেন।আমি পাথরঘাটা – বামনা – বেতাগী মানুষের পাশে থেকে কাজ করছি। দলের সুনামের জন্য কাজ করছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বরগুনার উন্নয়নের লক্ষ্যে কাজ করব।
সভায় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক কৌশিকুর রহমান ইমরান প্রমুখ ।











এই post বিষয়ে আলোচনা করুন