
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
জেলার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে পাচারকালে বিদেশি মদ-গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ
সময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাংগা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার (৩৭) ও
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি
বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতরে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও
ভদকা মদ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর একটি মাইক্রো তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে হয়েছে।
তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে
পাঠানো হয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন