আব্দুর রউফ ভূঁইয়া ব্যূরো প্রধান কিশোরগঞ্জ। /
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মোঃ হেলিম (৪০), মোঃ সোহাগ মিয়া(৩২), মোঃ দ্বীন ইসলাম (বাল্লা) (২০), মোঃ বকুল মিয়া (৪২), মোঃ মোবারক হোসেন (৪০) নামের পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ০৫ আগষ্ট বিকাল ০৪:৩৫ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর আওলাকান্দা এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় মোঃ হেলিম, মোঃ সোহাগ মিয়া, মোঃ দ্বীন ইসলাম কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও শনিবার রাত পৌনে দশটার সময় ভৈরব থানার কালিকাপ্রসাদ পশ্চিমপাড়া টেকেরপাড়া মোড় এলাকা থেকে মোঃ বকুল মিয়া, মোঃ মোবারক হোসেন কে মাদক সহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তাহাদের কাছ থেকে ১০০০+৪০০=১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হেলিম ভৈরব উপজেলার জগন্নাথপুর আওলাকান্দা এলাকার মৃত তারা মিয়ার ছেলে, মোঃ সোহাগ মিয়া একই এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে, মোঃ দ্বীন ইসলাম একই এলাকার মৃত মন্ত মিয়ার ছেলে, মোহাম্মদ বকুল মিয়া ভৈরব উপজেলার পশ্চিম নয়াহাটি এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে, মোঃ মোবারক হোসেন একই এলাকার মোঃ সামাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায় শনিবার ৫ আগষ্ট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিকাল ৪:৩৫ মিনিটের সময় ভৈরব জগন্নাথপুর এলাকা থেকে মোঃ হেলিম, মোঃ সোহাগ মিয়া, মোঃ দ্বীন ইসলাম কে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময়
গ্রেপ্তার করে। এ ছাড়া শনিবার রাত ফোনে দশটার সময় এস আই (নিরস্ত্র) মোঃ ফারুক আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পশ্চিম পাড়া টেকেরপাড়া মোড় এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় মোঃ বকুল মিয়া ও মোঃ মোবারক হোসেন কে গ্রেপ্তার করে।
এ সময় মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ১ হাজার+৪ শত=মোট ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন