
ধর্মপাশা[ সুনামগঞ্জ) প্রতিনিধি /
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মুজিব শত বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ধর্মপাশায় ২০ টি ও সারা বাংলাদেশে
২২,১০১ টি ঘর এর এক যোগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন প্রধান মন্ত্রী শেখ হাসিনা । আশ্রয়ণ
প্রকল্পের স্লোগান,শেখ হাসিনার অবদান, সারা দুনিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যে,দেশে বিনামূল্যে গৃহহীন, ভূমিহীন সকল
সুযোগসুবিধা রেখে ঘর নির্মাণ করে দিয়েছে সরকার । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। মুজিব শত বর্ষ উপলক্ষে ৪ দাপে আশ্রয়ণ প্রকল্প ২ এর ২০ টি ঘর,
গৃহহীন, ভূমিহীনদের জায়গার দলিল চাবি হস্তান্তর করেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।
বুধবার সকাল ১০ ঘটিকায় ধর্মপাশা উপজেলা প্রসাশন এ সব গৃহহীন, ভূমিহীনদের মাঝে জায়গার দলিল চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার, সহকারী
কমিশনার(ভূমি)মোঃঅলিদুজ্জামান, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
আব্দুল মোতালিব সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা
আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইর রাজাপুর দক্ষিণ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা
দিপা,জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কালা মিয়া, উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ।





















এই post বিষয়ে আলোচনা করুন