
বরগুনা জেলা প্রতিনিধি/
জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা সরকারী শিশু পরিবারে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকাল ৪টায় গগন স্কুল সংলগ্ন সরকারি শিশু পরিবারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -১ ( বরগুনা সদর – আমতলী-তালতলী) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোঃ খলিলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরগুনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মান্নান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গোলাম সরোয়ার সেলিম, জেলা শ্রমিকলীগের আহবায়ক আঃ হালিম মোল্লা, সাবেক পৌর কমিশনার মোঃ তৌহিদ মোল্লা,বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রকিব, এ সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ অংশ নেয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকলের বিদায়ী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
তালুকদার মোঃ মাস্উদ
বরগুনা জেলা




















এই post বিষয়ে আলোচনা করুন