
নিজস্ব প্রতিবেদক/
জাতীয় অনলাইন পোর্টাল দেশবাংলা প্রতিদিনের ব্যুরো প্রধান ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক আবদুর রউফ ভূঁইয়া গত বুধবার ১০ আগষ্ট বেলা ১টার সময় কিশোরগঞ্জ টু নিকলী রোডে গচিহাটা থেকে কিশোরগঞ্জ শহরে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে মাঠের বাজার এলাকায় একটি স্থানে পাকা রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে পরিচিত এক লোকের সাথে কথা বলার সময় হঠাৎ ঔ পিছন দিক থেকে একটি দ্রুতগামী ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে দ্রুত গতিতে ধাক্কা দিলে মোটরসাইকেলে বসে থাকা সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে গিয়ে অটোরিকশার সাথে বেজে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।এ সময় তিনি আঘাত প্রাপ্ত হয়ে পাকা রাস্তায় পড়ে থাকলে আশেপাশের লোকজন উনাকে দ্রুত গতিতে নিকটবর্তী গচিহাটা এলাকায় অবস্থিত একটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক উনাকে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করেন এবং চিকিৎসা শেষে উনাকে উনার বাসায় পৌছে দেয়ার সুব্যবস্থা করেন।
সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া বর্তমানে উনার বাসায় চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া উনার শারীরিক দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে, সকল শুভাকাঙ্ক্ষী সহ দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।





















এই post বিষয়ে আলোচনা করুন