
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১০ জন সাংবাদিককে নিয়ে ‘নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন ও ইন্টারনিউজের সহযোগিতায় সিসিডি বাংলাদেশের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক মনির হোসেন। কর্মশালা পরিচালনা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে অভিজ্ঞতা বর্ণনা করেন দৈনিক একুশে আলোর সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সেলিম পারভেজ।
কর্মশালায় অংশগ্রহণ করেন— ডেইলি পোস্ট’র জেলা প্রতিনিধি সৈয়দ মো. আকরাম,বাংলাদেশ প্রতিদিনের মোশারফ হোসেন বেলাল, দি এশিয়ান এইজ ও ঢাকা মেইল এর আশিকুর রহমান মিঠু, দৈনিক চলার পথের নির্বাহী সম্পাদক প্রবীর চৌধুরী রিপন





















এই post বিষয়ে আলোচনা করুন