
তালুকদার মোঃ মাস্উদ বরগুনা জেলাপ্রতিনিধি /
জাতীয় শোক দিবস উপলক্ষে তালতলী উপজেলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) জহুরের নামাজ বাদ মদিনাতুল দারুল উলুম মাদরাসা ও শিশু পরিবারে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা – ১ আসনের মনোনয়ন প্রত্যাশি সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয়
আওয়ামীলীগ নেতা মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন বরগুনা জেলা শ্রমিকলীগের আহবায়ক আঃ হালিম মোল্লা ও জেলা
ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ তৌহিদ মোল্লা, তালতলী উপজেলা শ্রমিকলীগের
সভাপতি মনির জোমাদ্দার, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন, তালতলী উপজেলা ছাত্রলীগের
সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের
মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন