
নিজস্ব প্রতিবেদক এ.এম সারোয়ার জাহান /
হাওর বেষ্টিত মধ্যনগর উপজেলায় মধ্যনগর বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিএলসি ব্যাংকিং কার্যক্রম আউটলেট এজেন্ট সেবা কার্যক্রম চালু হতে যাচ্ছে
সেই ধারা বাহিকতার অংশ হিসাবে আজ শুক্রবার ১১.০৮.২০২৩ বিকাল ৪ ঘটিকায় মধ্যনগর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের
সাথে মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি আউটলেট মধ্যনগর উপজেলা শাখার
স্বত্বাধিকারী আব্দুল আউয়াল মিছবাহ। এই মতবিনিময় সভায় আব্দুল আউয়াল মিসবার সঞ্চালনায়, সভার সভাপতিত্ব করেন
মধ্যনগর বাজারের প্রবীন ও বিশিষ্ট ব্যবসায়ি সবুল চন্র তালুকদার
ব্যবসায়িদের সাথে ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোহনগঞ্জ উপজেলা ব্রাঞ্চের অফিসার ও ইনভেস্টমেন্ট
ইনচার্জ আনোয়ার হোসেন ও আব্দুল রাকিব আখন্দ/ তারা বলেন হাওড় বেষ্টিত মধ্যনগর উপজেলায় প্রত্যান্ত অঞ্চলে ব্যাংকিং
সেবার মান ও আমানত গ্রহণ করতে এবং ফরেন রেমিটেন্স বৈধ উপায়ে গ্রাহকের হাতে পৌঁছে দিতেই ইসলামি ব্যাংক বাংলাদেশ
পি এল সি মধ্যনগর বাজার এজেন্ট আউটলেট আপনাদের পাশে চলে এসেছে। সেবা দেওয়ার জন্য
মতবিনিময় ও আলোচনা সভায় অংশনেন বিশিষ্ট ব্যবসায়ী স্বদেশ রন্জন রায়, রুহুল আমীন তালুকদার রব, আব্দুল বারেক
খন্দকার আশিক মিয়া, ডাক্তার আব্দুর রাশিদ, থানা মসজিদের ইমাম, তাজুল ইসলাম, তালুকদার,প্রমুখ




















এই post বিষয়ে আলোচনা করুন