খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধি/
সাভারের আশুলিয়ায় নিজ ঘরে থেকে হাত-পা ও মুখ বাঁধা সাহেরা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হায়েত আলী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সাহেরা বেগম গ্রামের বাড়ী টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী।তিনি দুইতলা ভবনের নীচতলা এক কক্ষে ভাড়া থাকতো ও গাজীপুরের চন্দ্রায় খাবারের হোটেলের ব্যবসা করতো। পাশের ফ্লাটে তার ছেলে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছে।
নিহতের মেয়ে রুমা বেগম বলেন, আমার মা জমি কেনার জন্য ৫ লাখ টাকা এনে রেখেছিলো রুমে। আমাকে ফোনে বলেছে, আমার ভাইকে নিয়ে যেতে। কিন্তু সকালে একজন জানায় আমার মায়ের এই অবস্থা। ঘরে এখন টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল ফোন কিছুই নেই। মায়ের পাশের রুমে উজ্জল নামে একজন ভাড়া থাকতো। ওয়ালটনে চাকরি করে। সকালে তাকে বের হতে দেখেছে কেউ কেউ। কিন্তু তার মোবাইল নম্বর এখন বন্ধ পাইতেছি। আমাদের ধারনা সেই এই কাজ করছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারনা, তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে পাশের রুমে যে ব্যক্তি থাকতো, তাকে সন্দেহের তালিকায় রেখেছি। তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে






















এই post বিষয়ে আলোচনা করুন