
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি/
নেত্রকোনায় আকস্মিক ঝড়ে কলমাকান্দা ও মোহনগঞ্জের হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ (৫ সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কলমাকান্দার সোনাডুবি হাওর ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকা ডুবির
আশপাশের এলাকা থেকে দুইজনের ভাসমান লাশ উদ্ধার করে ।
এর আগে গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল ঝড়ে জেলার কলমাকান্দা উপজেলার সোনাডুবি ও মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে এ
নৌকাডুবির ঘটনা ঘটে। এতে আব্দুল কুদ্দুস (৩৮) ও অনিল চন্দ্র দাস (৪৫) নামে দুই জেলে নিখোঁজ হন।
গতকাল সোমবার কলমাকান্দার আব্দুল কুদ্দুসের লাশ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। সোমবার দুপুরে আব্দুল কুদ্দুসের লাশ হাওরে
ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ অনিল চন্দ্র দাসের খোঁজে সন্ধান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে মঙ্গলবার সকালে
ঘটনাস্থলের আশপাশে অনিলের মরদেহ ভেসে উঠে।
এ ছাড়া মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকা ডুবে নিখোঁজ জেলে দুলাল তালুকদারের (৬০) লাশ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার করে পুলিশ ও
ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ পিপিএম বলেন, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া একজনকে গতকাল
ও অন্যজনকে আজ উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হওয়া অনিল চন্দ্র দাসের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের
কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা। তাই এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ
নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে





















এই post বিষয়ে আলোচনা করুন