
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ/
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সভা জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাফেজ মোঃ কালিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার
মোহাম্মদ রাসেল শেখ বি পিএম (বার), কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির
সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সদস্য সচিব শেখ ফরিদ উদ্দিন আহম্মদ, জেলা কৃষক লীগের
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামীম। উক্ত ইট
প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সভায় জেলা ইট ভাটার শতাধিক মালিক ছাড়াও বিভিন্ন ইট ভাটার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















এই post বিষয়ে আলোচনা করুন