
।
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ। /
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার ০৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৫:৫০ মিনিটের সময় কিশোরগঞ্জ শহরের শিক্ষক পল্লী এলাকায় মাদক বিক্রয় করার সময় মো. কাইয়ুম (২৬) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাইয়ুম কিশোরগঞ্জ জেলা শহরের শিক্ষক পল্লী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায় এ সময় মাদক ব্যবসায়ীর নিজ হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ।
এই ঘটনায় গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে





















এই post বিষয়ে আলোচনা করুন