আব্দুর রউফ ভূঁইয়া:ব্যূরো প্রধান কিশোরগঞ্জ/
কিশোরগঞ্জ মসজিদের কমিটি গঠন এবং মসজিদে ইমামের সাথে নামাজ পড়ানো নিয়ে মত বিরোধ থাকায় মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে
কুপিয়ে আহত করেছে স্থানীয় ২ ব্যাক্তি।সোমবার ১১ সেপ্টেম্বর সকাল ৯ টায় সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় পঁচুশাহ
জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মুয়াজ্জিন আরমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মুয়াজ্জিন আরমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ
করে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।জানা যায়,সোমবার সকালে মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া পঁচুশাহ জামে মসজিদের কমিটি
গঠন এবং মসজিদের ইমামের সাথে নামাজ পড়ানো নিয়ে মত বিরোধ থাকায় মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মুয়াজ্জিন আরমানকে কুপিয়ে আহত
করে।এ ঘটনায় স্থানীয়রা কুপিয়ে হত্যাচেষ্টাকারী ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে।
আটককৃতরা হলেন আমিন, পিতা-মৃত মনফর আলী ও রমজান,পিতা-আজিম উদ্দিন উভয় সাং-চং শোলাকিয়া,মহিনন্দ কিশোরগঞ্জ সদর।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ সংবাদ মাধ্যম কে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,এ ঘটনায় আসামী ২
জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।











এই post বিষয়ে আলোচনা করুন