আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।/
গোপন সংবাদের ভিত্তিতে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে মোঃ আক্কাছ আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১৩ সেপ্টেম্বর রাত ১২:৪০ মিনিটের সময় কটিয়াদী উপজেলার ২ নং সহশ্রাম ইউনিয়নের পশ্চিম সহশ্রাম ধনু মিয়ার ফিশারিজের দক্ষিণ পশ্চিম কোণে গাঁজা বিক্রয় করার সময় গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আক্কাছ আলী কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় বুধবার ১৩ সেপ্টেম্বর কটিয়াদীর গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আক্তারুজ্জামান খান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক, এএসআই (নিরস্ত্র) মো. শামীম আহম্মেদ ও অন্যান্য অফিসার-ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মো. আক্কাছ আলী (৪৫)কে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ী মো. আক্কাছ আলী (৪৫) এর নিজ হেফাজত হতে তার নিজ হাতে বের করে দেওয়া দুটি প্লাস্টিকের সাদা বস্তার ভেতর নীল পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক অদ্য রাত্র ১২.৪০ ঘটিকায় জব্দ করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মতে, বিবাদী মো. আক্কাছ আলী (৪৫) এর এহেন কর্ম অত্র এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রসহ তরুণ-যুবক সমাজকে বিপদগামী করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায় বিবাদীর পূর্বের থানার রেকর্ড পর্যালোচনা করে তার বিরুদ্ধে নিন্মে বর্ণিত মামলা সমূহ পাওয়া যায়-
১। কটিয়াদী মডেল থানার মামলা নং- ০৪, তারিখ- ০৮-১০-২০২২ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)।
২। কটিয়াদী মডেল থানার মামলা নং- ০১, তারিখ- ০১-০৩-২০২২ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)।
৩। কটিয়াদী মডেল থানার মামলা নং- ১১, তারিখ- ১১-০২-২০২১ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)।
৪। কটিয়াদী মডেল থানার মামলা নং- ১৮, তারিখ- ২০-১২-২০২২ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আক্কাছ আলী (৪৫)কে বিধি মোতাবেক অদ্য বুধবার ১৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।










এই post বিষয়ে আলোচনা করুন