
খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
আশুলিয়ায় একটি ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় চেক পোষ্টের মাধ্যমে তাদের হাতে নাতে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়েকর আশুলিয়ার নতুন ইপিজেডের সামনে এই ঘটনা ঘটে। ইউসুফ নামে এক যুবক টাকা তুলে যাওয়া পথে ডিবি পুলিশ পরিচয়ে তার টাকা ছিনিয়ে নেয়।পরে আশুলিয়ার বাজারে পুলিশ চেক পোষ্টে আটক করা ডিবি পুলিশ পরিচয় দেয়া ৪ অপরাধীকে। এসময় তাদের একজন পালিয়ে যায়। উদ্ধার করা প্রায় আড়াই লাখ টাকা। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা জ্যাকেট, হ্যান্ডকাফসহ একটি প্রাইভেটকার।
আসামীরা হলো-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মাসুদ হোসেন , রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মাসুদ মিয়া , সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রবিউল করিম , পাবনা জেলার চাটমোহরের আব্দুল খালেক।
ভুক্তভোগী যুবকের নাম ইউসুফ মিয়া। তিনি সানি এন্টারপ্রাইজ নামে পরিবহন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
প্রতিষ্ঠানের মালিক সামসুদ্দিন বলেন, টাকা নিয়ে যাওয়ার সময় তাকে টানা হেচড়া করে ভুয়া পুলিশ ইউসুফকে প্রাইভেটকারে তুলতে চেয়েছিল। না পেরে টাকা ছিনিয়ে নেয়। এসময় প্রতিবাদ করলে ইউসুফকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এসময় আশেপাশের লেঅকজন এগিয়ে আসলে তারা পুলিশ পরিচয়ে ও পিস্তল দেখিয়ে ভয় দেখায়। তখন আশে পাশের লোকজন ভয়ে চলে যায়। পরে দ্রুত আশুলিয়া থানাকে অবহিত করলে তারা চেক পোষ্টের মাধ্যমে তাদের আটক করে ফেলে। তারা এখন থেকে প্রাইভেটকারে আশুলিয়া বাজারে দিকে যাচ্ছিলো।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জামাল সিকদার জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি র্দীর্ঘদিন ধরে সাভার আশুলিয়া ধামরাই ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাংকে লেনদেন করছে এমন ব্যাক্তিদের টার্গেট করে পুলিশ পরিচয়ে তল্লাসীর নামে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।





















এই post বিষয়ে আলোচনা করুন