
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি/
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমন (৩৪) কে নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় কুরপাড় মাস্টার বাড়ি জামে মসজিদ এলাকা থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর সুমনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনকে ব্যাহত করতে এবং বর্তমান সরকারের নীল নকশা বাস্তবায়ন করার লক্ষ্যই পুলিশ সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ সভাপতি আলমগীর হোসাইন সুমনের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, নেত্রকোনা মডেল থানার গত (১৯ আগস্ট) বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিষ্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন