
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি/
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ কেটে অবৈধভাবে মাছ শিকার বন্ধে রবিবার বিকালে ভ্রাম্যমান
আদালতে মাধ্যমে জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধর্মপাশা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এর নেতৃত্বে
অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চন্দ্র সোনার থাল, সোনামড়ল ও জয়ধুনা হাওরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট
০৪ টি ভীম জাল জব্দ করা হয়েছে এবং কোন মালিক না পাওয়ায় এগুলো ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সাথে
ছিলেন, ধর্মপাশা পানি উন্নয়ন বোডের উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা থানার এস আই মহিউদ্দিন প্রমুখ।
ধর্মপাশা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান বলেন, কিছু দুসকৃতি কারি অবৈধ ভাবে মাছ শিকারে জন্য ফসল রক্ষা বাঁধ
কেটে ফেলে। বাঁধ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।




















এই post বিষয়ে আলোচনা করুন