
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি/
সুনামগঞ্জের মধ্যনগরে এক কেজি গাঁজা সহ মনির(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী মনির বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের মৃত মুসা আলীর ছেলে।
সোমবার দিবাগত রাত ১০ টার সময় আসামির বসত ঘরের ভেতর থেকে গাঁজা সহ আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের
মোহাম্মদ আলীপুর গ্রামের মনির এর বসত ঘরের ভেতর থেকে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরকে গ্রেফতার করা
হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে
সোপর্দ করা হয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন