
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল শ্রমিকের ছদ্মবেশে টানা ৩২ ঘণ্টা অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি আলমগীর (৪০) কে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত হত্যা মামলার পলাতক আসামি আলমগীর (৪০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার হাজারীবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় ট্রাক্টর ভাড়ার পাওনা টাকার বিষয়কে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর-২৩ ইং তারিখ গ্রেফতার কৃত আসামি আলমগীর সহ এজাহারনামীয় মোট ১১ জন আসামি ও অজ্ঞাতনামা ২/৩ জন কুলিয়ারচর উপজেলার পশ্চিম পাড়া এলাকার মো: শিপন মিয়া (২৯) ও তার পিতা আ: রাজ্জাক (৬৫), কে মারধর করে। মারধরের ঘটনায় শিপনের পিতা আ: রাজ্জাক কে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক ভাবে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ঘটনার দিনই আ: রাজ্জাক মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সূত্রে নিহত আ: রাজ্জাকের ছেলে শিপন বাদী হয়ে ১১ জন ও অজ্ঞত ২/৩ জন কে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা রুজু করে।মামলা রুজু হওয়ার পর হতে মামলার এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার এজাহারনামীয় ৪, ১০ ও ১১ নং আসামী বিজ্ঞ হাইকোর্ট হতে জামিন গ্রহণ করলেও অন্যান্য এজাহার নামীয় আসামীরা পলাতক থাকে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা কলিয়ারচর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো: লুৎফর রহমান জানান গোপন সূত্রে গত ০৩/১০/২০২৩ ইং তারিখ ভোর হতে ৬ নং এজাহারনামীয় আসামী আলমগীরকে গ্রেফতারের জন্য নারায়ণঞ্জ, ঢাকা, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত বুধবার ০৪ অক্টোবর আনুমানিক বেলা দুপুর ১:২০ মিনিটের সময় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকা হতে হত্যা মামলার পলাতক আসামি আলমগীরকে গ্রেফতার করে। আসামি আলমগীর উক্ত স্থানে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন মর্মে জানা যায়৷ পুলিশ ইন্সপেক্টর মো: লুৎফর রহমান, এস আই (নি:) দেব দুলাল, এসআই (নি:) আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত পলাতক আসামি কে গ্রেফতার করে।




















এই post বিষয়ে আলোচনা করুন