
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামে পাওনা টাকা চাওয়ায় জেরে ধারালো দায়ের কোপে বোন হনুফা আক্তারের গলা কেটে ফেলেছে আপন ভাই মোস্তফা।
শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। মোস্তাফা(৪০) মধ্যনগর উপজেলার মৃত আব্দুল খালেকের ছেলে। হনুফার স্বামী রেনু মিয়া । তার শশুরবাড়ী পাশ্ববর্তী উপজেলা তাহিরপুর।
হনুফার কাছ থেকে তার বড় ভাই ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। বারবার টাকা ফেরত দেয়ার কথা বললেও সে তার বোনকে টাকা ফেরত দেয়নি। বরং হনুফাকে নানা হুমকি-ধমকি দেয় মোস্তফা।
প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর হনুফা ৭০ হাজার পাওনা টাকা চাইলে মোস্তফা উত্তেজিত হয়ে যায়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে তার স্ত্রী আলপনা (৩০) ও তার ছেলে আজিজুল (১৮) এর সহযোগিতায় ঘরের বারান্দায় হনুফাকে ফেলে ধারালো দা দিয়ে গলা কেটে ফেলে।
ঘটনার পরপরই মধ্যনগর থানা পুলিশ আসামীকে আটক করে। ভিকটিমকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কলমাকান্দা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন বলেন, অভিযুক্ত ভাইকে ধারালো দা সহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন