
আল এমরান, মাগুরা প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মিছিলটি স্থানীয় নোমানী ময়দান থেকে কলেজ রোড হয়ে ভায়নার মোড়ে পথ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান মনির ও পৌর শাখার সভাপতি মাওলানা মশিউর রহমান।
বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে পদত্যাগ দাবি করেন। আগামী ৩ নভেম্বর ঢাকার মহা সমাবেশে যোগ দিতে সবাইকে আহবান জানান। এছাড়াও বক্তারা ফিলিস্তিনের উপর ইজরাইলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।




















এই post বিষয়ে আলোচনা করুন