
মেহেদী হাসান, গাইবান্ধা প্রতিনিধি: রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিএনপি’র ডাকা হরতাল সমর্থনে পিকেটিং করার সময় গাইবান্ধা শহরের পৌর পার্ক এলাকা থেকে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরীসহ ৫ নেতার্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিকুর রহমান খোকা, শহর বিএনপির কর্মী আব্দুস ছাত্তার ও হিল্লোল।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে পৌর পার্ক এলাকায় আটককৃত বিএনপি’র নেতাকর্মীরা পিকেটিং করার উদ্দেশ্য যানবাহন ক্ষতি করার চেষ্টা করছিল এসময় তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, শহরে যানচলাচল স্বাভাবিক আছে দোকানপাট, বাজার, খোলা আছে
এখন পর্যন্ত জেলা শহরে হরতালের কোন প্রভাব পড়েনি, জনগণের জানমালের যেন কোন ক্ষতি না হয়
সে জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কোন বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করা তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন