
আল এমরান, মাগুরা প্রতিনিধি: নারীদের উপর সহিংসতার প্রতিবাদে মাগুরা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন করেছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে মাগুরা শহরে প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুল লায়লা জলির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশব্যাপী জামাত বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।




















এই post বিষয়ে আলোচনা করুন