
মাগুরা প্রতিনিধি:
মাগুরা বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফিলিস্তিনি জনগণের উপর নৃশংস ইসরায়েলি আক্রমণ, হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করার এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে।
আজ সোমবার দুপুর ১২টায় মাগুরা চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সংগঠক গোলাম পারভেজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭ অক্টোবর থেকে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। হাসপাতালে, শরণার্থী শিবিরে, স্কুলে সহ এমন কোন জায়গা নেই যে ইসরাইল হামলা করছে না। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে। এর তীব্র নিন্দা করে সমাবেশ থেকে বক্তাগণ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানান।





















এই post বিষয়ে আলোচনা করুন