• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

ধর্মপাশায় দুই সহকারী শিক্ষক দানিছুর রহমান ও কবিতা রাণী সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

by Deshbangla Pratidin
December 18, 2022
in সারাদেশ
0
ধর্মপাশায় দুই সহকারী শিক্ষক দানিছুর রহমান ও কবিতা রাণী সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সুনামগঞ্জের ধর্মপাশায় কবিতা রাণী সরকার ও দানিছুর রহমান চৌধুরী নামে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। টানা আট মাস ধরে বিনানুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত কবিতা রাণী সরকারের বিরুদ্ধে ও ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানী করায় দানিছুর রহমান চৌধুরীর নামে এ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কবিতা রাণী সরকার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও দানিছুর রহমান চৌধুরী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কবিতা রাণী সরকার ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকেই শারীরিক অসুস্থ্যতার অজুহাতে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে অথবা বিনানুমতিতে অনুপস্থিত থাকেন। তিনি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত তিনি মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। এ ছুটির পর ১২ মার্চ তিনি বিদ্যালয়ে যোগদান করে ১৩ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন করেন। কিন্তু এ ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের কথা থাকলেও এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।
অপরদিকে দানিছুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গত ২৪ মে দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠে। খবর পেয়ে ছাত্রীর মা ওইদিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঘটনার পরের দিন বিকেলে ছাত্রীর মা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে ওইদিন রাতেই ছাত্রীর মা বাদী হয়ে দানিছুর রহমান চৌধুরী শিক্ষকের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল ও আহসান উল্লাহ মুকুল বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে দানিছুর রহমান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। ফলে কবিতা ও দানিছুরকে কেন বরখাস্ত করা হবে না বা বিধি মোতাবেক অন্য কোনো শাস্তি প্রদান করা হবে না তার জবাব চেয়ে দুজনকে চিঠি দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।৷ ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, বিভাগীয় মামলার ব্যাপারে দুইজন শিক্ষককে অবগত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, দুজন শিক্ষককেই কেন সরকারি বিধি অনুযায়ী বরখাস্ত করা হবে না- তা জানতে চেয়ে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.