
নিজস্ব প্রতিবেদক
জেলার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বর্ষীয়ান আওয়ামী নেতা ধর্মপাশা উপজেলার গর্ব। মরহুম মতিউর রহমান তালুকদারের ১৩ তম মৃত্যু বার্ষীকি আজ সোমবার সকাল ৯ টায় পালিত হয়েছে। ১৯৫০ সালের জুন মাসে সোমবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চৌকিয়াচাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এবং ২০১১ সালের জুন মাসের সোমবার পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি ঝমান, আজ মরহুম মতিউর রহমান তালুকদারের ১৩ তম মৃত্যুবার্ষিকী,তিনি চলে গেছেন কিন্ত রেখে গেছেন সুযোগ্য সন্তান এম,এম,এ,রেজা পহেল তিনি এবং তার পরিবারের সকলের তত্ত্বাবধানে প্রতিবছর শ্রদ্ধার সাথে মরহুমের মৃত্যুবার্ষিকী পালন করে যাচ্ছেন। মরহুমের সুযোগ্য সন্তান এম.এম.এ.রেজা পহেল দেশের প্রথম শ্রেণীর জাতীয় অনলাইন পোর্টাল দেশবাংলা প্রতিদিনের সিনিয়র উপজেলা প্রতিনিধি এবং ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, তাছাড়া প্রথম শ্রেণীর অন্যান্য জাতীয় পত্রিকায় কর্মরত আছেন।দেশবাংলা প্রতিদিনের এক সাক্ষাৎকার পহেল রেজা বলেন,আমার বাবা মরহুম মতিউর রহমান তালুকদার আমাদেরকে স্বশিক্ষায় সুশিক্ষিত গড়ে তুলেছেন ,এবং পাইকুরহাটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, তিনি আরো বলেন আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং পরিচ্ছন্ন রাজনীতির সাথে জড়িত ছিলেন, সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা তথা দেশবাসী কাছে সকলের কাছে দোয়া চাই, আমার বাবাকে যেন আল্লাহতালা জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন। মরহুমের নিজ গ্রামের বাড়ি চকিয়াচাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে উপজেলা বাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




















এই post বিষয়ে আলোচনা করুন