
নিজস্ব প্রতিবেদক: ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে রাজঘাটে ভারত বর্ষের স্বাধীনতা এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।
পুষ্পস্তবক অর্পণের পর মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।




















এই post বিষয়ে আলোচনা করুন