
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই শাহ্ মিনহাজ উদ্দিন অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ঢাকা বাইপাস রহমতপুর পাঁকা রাস্তার উপর থেকে (২৪ জুন) ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন মিয়া (৫০) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৩ টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় হুমায়ুনকে আটক করেন ডিবি পুলিশ।




















এই post বিষয়ে আলোচনা করুন