
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৃথক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কাজল (৬০) আম গাছের ডাল ছাঁটতে গিয়ে নিচে পড়ে যান। এতে মারাত্মকভাবে আহত হলে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত কাজল হচ্ছেন মাগুরা সদরের পৌরসভার কেশবমোড় এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।
অপরদিকে একই সময় আবু ঈছা (৬৫) বাড়ি তৈরির জন্য ইটবোঝাই নাটা গাড়ি (শ্যালো ইঞ্জিনচালিত এক ধরনের যান) ধাক্কা দিয়ে উঠানোর সময় গাড়িটি পিছনে সরে যায়। এতে নিচে চাপা পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু ইছা মঘি ইউনিয়নের বুধইরপাড়া গ্রমের মোকলেস বিশ্বাসের ছেলে।
উভয় দুর্ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল।




















এই post বিষয়ে আলোচনা করুন