
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় একযোগে দিনাজপুরের বিরামপুরে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলার কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা শুরু হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী বিরামপুরের শিক্ষার্থীরা, এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১২২৫ জন।

উপজেলার বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর মহিলা কলেজ, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা, বিরামপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন, বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার ইউ এন ও নুজহাত তাসনীম আওন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রতকুমার সরকার, বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম প্রমুখ।
উপজেলা সূত্রে জানা যায়, চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ২ শ ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন




















এই post বিষয়ে আলোচনা করুন