
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: বেগম জিয়ার’র মুক্তির দাবিতে মাগুরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা জেলা বিএনপি’র আয়োজনে শহরের ইসলামপুরপাড়ার দলীয় কার্যালয় থেকে বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের জুতাপট্রি, চৌরঙ্গী মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পথ হয়ে সভায় মিলিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, সহ ত্রান ও পুনর্বাসন সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, আলী আহমেদ, আহবায়ক, মাগুরা জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব আকতার হোসেন, পূর্বের নির্বাচনে মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের একমাত্র দাবী অবিলন্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন