
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ও বিশ্রামের সুযোগ করে দিতে কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (০৫ জুলাই) সকাল ১০টায় মাগুরা জেলার আঠারখাদার, নালিয়ারডাঙ্গী গ্রামে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এই পরিকল্পনা বাস্তবায়ন করেন প্রতিবন্ধী মোঃ আক্কাস খান। তার সহযোগিতায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাত থেকে রক্ষায় তৈরি করা হয়েছে এ ঘরটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা। এছাড়াও দেওয়ান, এসিল্যান্ড, মাগুরা সদর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, বিষ্ণুপদ সাহা, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি অধিদপ্তর, মাগুরা। মোঃ তোফাজ্জল হক, অতিরিক্ত কৃষি অফিসার মাগুরা সদর। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মোঃ আক্কাস খান যে উদ্যোগ নিয়েছেন এর মাধ্যমে স্থানীয় কৃষক কৃষিকাজের মধ্যে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে বিশ্রাম নিতে নিতে পারবে। এবং এইখানে সকল কৃষক একত্রিত হয়ে কৃষি কাজের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। পরিশেষে কৃষি উদ্যোক্তাদেরকে এই ধরনের ভালো কাজের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
পরে কৃষকদের মাঝে প্রধান অতিথি কিছু বৃক্ষ চারা বিতরণ করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন