
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ জুলাই) সকাল ৪টায় মাগুরা জেলার ঐতিহাসিক নোমানী ময়দানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি মোস্তফা কামাল, মাগুরা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি।
এ সময় তিনি বলেন, ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, ইন্ডিয়ান ও ইজরায়েলি পণ্য বয়কট, চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার এবং গাজায় গণহত্যা বন্ধের দাবী করেন।
পরে এই বিক্ষোভ-সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার পক্ষ থেকে একটি মিছিল শহরের চৌরঙ্গী ঢাকার রোড ও ভায়নার মোর হয়ে চৌরঙ্গীর মোড়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করে।




















এই post বিষয়ে আলোচনা করুন