
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ও মধ্যনগরের বিভিন্ন হাওরে শনিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩৫০০ টাকা জরিমানা ও কারেন্ট জাল, কিরন মালা, বাইর চাইনা দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মাহফুজুর রহমান(২২) পিতা:সামছুল হক, গ্রাম-শাইলানী এর কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাচ্চু মিয়া (৩৫), পিতা: মগবুল হোসেন, গ্রাম- অনন্তপুর, জরিমানা-১০০০ টাকা।
যেসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে তা হলো : কারেন্ট জাল ৭৬ টি যা ৭৬,০০০ মিটার। আনুমানিক মূল্য- ১,০০,০০/-কিরণমালা বাইর ২৫০০ টি ২৫=৭৫,০০০/- টাকা।
এছাড়াও তোফায়েল আহমেদ, পিতা- রোকন মিয়া,গ্রাম – বাগবাড়ী, পাইকুরাটি এর কাছ থেকে ২০০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১০০০ চায়না চায় জব্দ ও ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান।




















এই post বিষয়ে আলোচনা করুন