
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা অগ্নিবীণা এক্সপ্রেস অবরোধ করেছেন।এসময় প্রায় ৫৫ মিনিট জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস আটকা পড়ে।
রোববার (৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
কোটা বাতিল আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী বাংলা ব্লকড কর্মসূচির আওতায় এ ট্রেন অবরোধ করা হয়েছে। অবিলম্বে কোটা সংস্কার না হলে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে রাজপথে আরও কঠোর হতে বাধ্য হবে আমরা।
এর আগে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা দুই দফা ট্রেন অবরোধ করেছিলেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল বলেন, আন্দোলনের মুখে ময়মনসিংহ জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ৫৫ মিনিট আটকা পড়েছিল। তবে এখন ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন