
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (আংশিক) গঠন করা হয়।
বুধবার (১০ জুলাই) দুপুর ১২টায় মাগুরা জাতীয়তাবাদী বিএনপির দলীয় কার্যালয়ে এই উপলক্ষে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মাগুরা এর ব্যানারে শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।
এই নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি, রেজাউল করিম পলাশকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেককে ১নং যুগ্ন সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও স্থানীয় ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।




















এই post বিষয়ে আলোচনা করুন