
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: সারাদেশে নিত্যপণ্যের মূল্য লাগামহীন হয়ে ওঠায় ভালো নেই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে আকাশচুম্বী হয়ে উঠেছে, সে অনুপাতে বাড়ছে না তাদের আয়। ফলে পরিবারের সদস্যদের নিয়ে জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে তাদের। মাসিক আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না তারা।
ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে কচুর মুখি ৮০/-,
বেগুন ৮০/- ,ঢেড়স ৮০/-কাচামরিচ ২৪০/- ঝিংগা ৮০/- চিচিংগা ৬০/ ১ কেজি পেঁয়াজ কিনতে এখন গুনতে হচ্ছে ১২০ টাকা। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, শাকসবজি সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে ডিমের দাম। প্রতি হালি ডিমের দাম বিক্রি করা হচ্ছে ৭০ টাকা থেকে ৭৫ টাকা। কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকা। পিয়াজ ১০০ টাক থেকে ১২০ টাকা, আলু ৫৫ থেকে ৬০ টাকা, রসুন ২০০ টাকা। আর মাছ-মাংসের তো কোন কথাই নেই।
আজ বুধবার (১০ জুলাই) ময়মনসিংহের উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, আলু, বেগুন, পেঁয়াজ রসুন সহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর বাজার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাড়তি চাল, ডাল, ডিম সহ সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণে অধিকাংশ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা বলেন, মাসে যে টাকা ইনকাম হয়, পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। এদিকে কাঁচা বাজারের বেশ কয়েকজন দোকানদারদের সাথে কথা হলে তারা জানান, এখানে আমাদের করার কিছু নেই। আমরা যে দামে পণ্য ক্রয় করে থাকি, সে অনুযায়ী সামান্য কিছু লাভ রেখে ক্রেতাদের নিকট বিক্রি করে থাকি।




















এই post বিষয়ে আলোচনা করুন